Explanation: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর সমন্বিত হিসাব অনুযায়ী ২০২০-২১ অর্থবছরে খাদ্যশস্যের মোট উৎপাদন হয়েছে ৪৪৩.৫৬ লক্ষ মেট্রিক টন। এর মধ্যে আউশ ৩২.৮৫ লক্ষ মেট্রিক টন, আমন ১৪৪.৩৮ লক্ষ মেট্রিক টন, বোরো ১৯৮.৮৫ লক্ষ মেট্রিক টন। এবং ২০২১-২২ অর্থবছরে খাদ্যশস্যের মোট উৎপাদন হয়েছে ৪৬৫.৮৩ লক্ষ মেট্রিক টন। এর মধ্যে আউশ ৩৪.৮৪ লক্ষ মেট্রিক টন, আমন ১৫০.৪৭ লক্ষ মেট্রিক টন, বোরো ২০৯.৫১ লক্ষ মেট্রিক টন।