Explanation: মায়োসিস সর্বদা জনন মাতৃকোষে (Meiocyte) সম্পন্ন হয়। কখনও দৈহিক কোষে হয় না এবং সর্বদাই 2n সংখ্যক ক্রোমোসোমবিশিষ্ট কোষে হয়। নিম্নশ্রেণির জীবে (হ্যাপ্লয়েড) মায়োসিস হয় নিষেকের পর জাইগোটে, আর উচ্চশ্রেণির জীবে (ডিপ্লয়েড) মায়োসিস হয় নিষেকের পূর্বে জনন মাতৃকোষ হতে গ্যামিট সৃষ্টিকালে।