6.0g তুঁতে পানিতে দ্রবীভূত করে 250cm³ দ্রবণ প্রস্তুত করা হলো। এ দ্রবণের 25 cm³ নিয়ে তাতে অতিরিক্ত পরিমাণ KI যোগ করলে যে আয়োডিন বিমুক্ত হয় তাকে টাইট্রেট করতে 22.3 cm³ আয়তনের 0.05M ঘনমাত্রার Na2S2O3 দ্রবণের প্রয়োজন হয়। তুঁতের মধ্যে কিউপ্রিক লবণের শতকরা পরিমাণ নির্ণয় কর।