হনন করার ইচ্ছা-এর বাক্য সংকোচন কোনটি?
Explanation: হনন করার ইচ্ছা'-এর বাক্য সংকোচন- 'জিঘাংসা'
তাছাড়া,
'লাভ করার' ইচ্ছাএর বাক্য সংকোচন- 'লিপ্সা'
'উপকারির অপকার করে যে' এর বাক্য সংকোচন- 'কৃতঘ্ন'।
'ইন্দ্রিয়কে জয় করেন যে' এর বাক্য সংকোচন- 'জিতেন্দ্রিয়'।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।