Explanation: বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ ভুটান। ভুটান এবং ভারত ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তবে ভুটান ভারতের দুই-তিন ঘণ্টা আগে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে তারবার্তা পাঠায়। এছাড়াও আরব ভূখণ্ড মধ্যে প্রথম ইরাক, প্রথম মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয় সেনেগাল এবং প্রথম ইউরোপীয় দেশ হিসেবে স্বীকৃতি দেয় পূর্ব জার্মানি (১১ জানুয়ারি, ১৯৭২)।