Explanation: 
Another Explanation (5):
ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ নির্ণয়:
ইয়ং এর গুণাঙ্ক \( (Y) \) = \( \frac{অনুদৈর্ঘ্য পীড়ন}{অনুদৈর্ঘ্য বিকৃতি} \)
আমরা জানি,
\( পীড়ন = \frac{বল}{ক্ষেত্রফল} \)
বলের মাত্রা \( = [MLT^{-2}] \)
ক্ষেত্রফলের মাত্রা \( = [L^2] \)
সুতরাং, পীড়নের মাত্রা \( = \frac{[MLT^{-2}]}{[L^2]} = [ML^{-1}T^{-2}] \)
আবার,
বিকৃতি \( = \frac{দৈর্ঘ্যের পরিবর্তন}{আদি দৈর্ঘ্য} \)
সুতরাং, বিকৃতির মাত্রা নেই। এটি একটি মাত্রাহীন রাশি।
অতএব, ইয়ং এর গুণাঙ্কের মাত্রা,
\( [Y] = \frac{[ML^{-1}T^{-2}]}{1} = [ML^{-1}T^{-2}] \)
সুতরাং, ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ \( [ML^{-1}T^{-2}] \)। 🥳