Explanation: সেলুলোজ স্বাদহীন, গন্ধহীন, সাদা ও কঠিন জৈব-রাসায়নিক পদার্থ। এটি পানিতে অদ্রবণীয়, অবিজারক, আণবিক ভর দুই লক্ষ থেকে কয়েক লক্ষ। এটি মিষ্টি বিবর্জিত এবং বিজারণ ক্ষমতাহীন। আয়োডিন দ্রবণ প্রয়োগে কোনো রং দেয় না। এটি ফাইবার সদৃশ ও শক্ত। এর কোনো পুষ্টিগুণ নেই।