লগইন করুন
আমাদের ওয়েবসাইটের সকল সুবিধা পেতে লগইন করুন
আপনার পছন্দের থিম বেছে নিন।
a1a2+b1b2=0
(পরস্পর সহগগুলোর গুনফলের যোগফল শুন্য হবে)
a1a2 + b1b2 = 0 🥳
আমরা জানি, কোনো সরলরেখার সমীকরণ y = mx + c আকারে থাকলে, m হলো ঐ সরলরেখার ঢাল।
a1x + b1y + c1 = 0 সরলরেখার ঢাল (m1) = -a1/b1 🤓
a2x + b2y + c2 = 0 সরলরেখার ঢাল (m2) = -a2/b2 🤩
দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত হলো, তাদের ঢালদ্বয়ের গুণফল -1 এর সমান। অর্থাৎ,
\(m_1 \cdot m_2 = -1\) 👍
অতএব, \(\frac{-a_1}{b_1} \cdot \frac{-a_2}{b_2} = -1\)
বা, \(\frac{a_1a_2}{b_1b_2} = -1\)
সুতরাং, \(a_1a_2 = -b_1b_2\)
সুতরাং, \(a_1a_2 + b_1b_2 = 0\) 🥰
অর্থাৎ, x এর সহগদ্বয়ের গুণফল এবং y এর সহগদ্বয়ের গুণফলের যোগফল শূন্য হলে সরলরেখা দুটি লম্ব হবে।
```